সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

গাজীপুর (মহানগর) প্রতিনিধি

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০২:১০ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০২:১৩ পিএম

জিয়াউর রহমান খাল কাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারা দেশে খালকাটা কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটিয়েছেন বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আলম এমপি।

সোমবার(১৬ মার্চ) সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের নিমতলী রেল গেট সংলগ্ন বালুর মাঠে “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার গাছা খালের উন্নয়ন, সৌন্দর্য বর্ধন ও পরিবেশ সংরক্ষণ মূলক কাজ” শীর্ষক প্রকল্পের আওতাধীন গাছা খালের পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী ফকির মাহবুব আলম বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল কাটার কর্মসূচি শুরু করে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছেন, পরবর্তীতে তার সহধর্মিনী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা পুনরায় শুরু করেন। পরবর্তীতে বিগত ফ্যাসিস্ট সরকার এ কর্মসূচি বন্ধ করে দেয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূর তারেক রহমান ক্ষমতায় এসে সর্বপ্রথম এই কর্মসূচি হাতে নিয়েছেন। নির্বাচনের কালির দাগ মুছে যাওয়ার আগে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে এবং আগামী কিছু দিনের মধ্যে কৃষকদের মাঝে কৃষি কার্ড বিতরণ করা হবে। বিএনপি সরকার শুধু কথায় না কাজে বিশ্বাসী।’ 

তিনি আরো জানান, গাজীপুরকে একটি মেগা সিটি হিসাবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গাজীপুরের খাল, বিল নদী-নালা দূষণমুক্ত করতে হলে স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত জরুরী। বিশেষ করে শিল্প প্রতিষ্ঠানগুলো যেন তাদের বর্জ্য সরাসরি খাল বিল নদী-নালায় ফেলে নদীকে দূষিত না করতে পারে সেদিকে সিটি কর্পোরেশন নাগরিক ও শিল্প প্রতিষ্ঠানের মালিকপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাজীপুরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহির উদ্দিনের সঞ্চালনায় গাজীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ভারপ্রাপ্ত আহাম্মদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর জেলা পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মো. ওয়ালী-উল-হক। 

শাহীন/গাজীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.