সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুদ্ধ শুরুর পর ৩৩৬৯ ইসরাইলি আহত

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬, ০৮:০৯ পিএম

আপডেট: ১৬ মার্চ ২০২৬, ০৮:১০ পিএম

যুদ্ধ শুরুর পর ৩৩৬৯ ইসরাইলি আহত

ইরানে মার্কিন–ইসরাইলি হামলার পর দেশটির পাল্টা হামলায় ৩ হাজার ৩৬৯ ইসরাইলে আহত হয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন ১৪২ জন।

সোমবার (১৬ মার্চ) ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, ইরানের সঙ্গে মার্কিন–ইসরাইলি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ৩ হাজার ৩৬৯ জন বেসামরিক এবং সামরিক ব্যক্তি আহত হয়েছেন।

স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের সংখ্যা উল্লেখ করেনি। তবে এর আগে জানানো হয়েছিল, হামলায় ১৫ জন ইসরাইলি নিহত হয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন–ইসরাইলি হামলা শুরু হয়। জবাবে ইসরাইলে এবং উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনাগুলোতে পাল্টা হামলা শুরু করে ইরান। ইরানপন্থী সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহও ইসরাইলে হামলা চালিয়ে যাচ্ছে।

সূত্র: আল–জাজিরা

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.