বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

আপডেট: ১৯ মার্চ ২০২৬, ১১:৫২ এএম

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুমকি ট্রাম্পের

কাতারের প্রধান গ্যাস স্থাপনায় আবার হামলা হলে, ইরানের গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাসক্ষেত্র ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ কথা জানান। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি নিশ্চিত করেন, ইসরাইল সাউথ পার্স গ্যাসক্ষেত্রে হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই জানত না বলেও উল্লেখ করেন তিনি।

এই হামলার জেরে ইরান কাতারের রাস লাফান স্থাপনায় পাল্টা হামলা চালায়।

ট্রাম্প লিখেছেন, ‘এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মূল্যবান সাউথ পার্স গ্যাসক্ষেত্র নিয়ে ইসরাইলের পক্ষ থেকে আর কোনো হামলা হবে না— যদি না ইরান অবিবেচকের মতো এই ক্ষেত্রে খুবই নিরীহ একটি দেশ, কাতারের ওপর হামলা চালায়।’

তিনি আরও বলেন, ‘সে ক্ষেত্রে ইসরাইলের সহায়তা বা সম্মতি থাকুক বা না থাকুক, যুক্তরাষ্ট্র এমন শক্তি ও ক্ষমতা দিয়ে পুরো সাউথ পার্স গ্যাসক্ষেত্র উড়িয়ে দেবে— যা ইরান আগে কখনও দেখেনি বা প্রত্যক্ষ করেনি।’

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.