শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

আপডেট: ২০ মার্চ ২০২৬, ০৯:০৪ পিএম

চেক প্রজাতন্ত্রে ইসরাইলি অস্ত্র কারখানায় অগ্নিসংযোগ

ইসরাইলি অস্ত্র জায়ান্ট এলবিট সিস্টেমসের সঙ্গে সংশ্লিষ্ট চেক প্রজাতন্ত্রের একটি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় ‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে।

শুক্রবার (২০ মার্চ) ভোরে একটি চেক কোম্পানি ও এলবিট সিস্টেমসের যৌথ উদ্যোগে পরিচালিত ওই স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্থাপনাটির বেশ কয়েকটি ভবন ধ্বংস হয়ে গেছে।

দেশটির পুলিশ জানিয়েছে, কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। তারা ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে।

এলবিট সিস্টেমস নিজেদের ইসরাইলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।

‘দ্য আর্থকোয়েক ফ্যাশন’ বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘ইসরাইলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’

তারা আরো লিখেছে, ইসরাইলের সঙ্গে ‘সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’

সূত্র: আল-জাজিরা

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.