বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরান যুদ্ধে যুক্তরাজ্য কোনো সেনা পাঠাবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

আপডেট: ৩০ মার্চ ২০২৬, ১০:৫০ পিএম

ইরান যুদ্ধে যুক্তরাজ্য কোনো সেনা পাঠাবে না: ব্রিটিশ প্রধানমন্ত্রী

ইরান যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, ‘এটি আমাদের যুদ্ধ নয় এবং আমরা এতে জড়িয়ে পড়ব না।’ তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যুক্তরাজ্য ইরানে কোনো সেনা পাঠাবে না।

সোমবার (৩০ মার্চ) সকালে স্টারমার সাংবাদিকদের এই কথা বলেন।

তিনি বলেন, তবে ব্রিটিশ নাগরিকদের জীবন ও স্বার্থ রক্ষা এবং মধ্যপ্রাচ্যে মিত্র দেশগুলোর সুরক্ষায় লন্ডন কেবল ‘প্রতিরক্ষামূলক পদক্ষেপ’ নিচ্ছে।

প্রধানমন্ত্রী স্টারমার আরও বলেন, হরমুজ প্রণালি পুনরায় চলাচলের জন্য উন্মুক্ত করতে ব্রিটেন তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এই যুদ্ধে কোনোভাবেই পা দিচ্ছি না।’

সরাসরি সেনা না পাঠানোর ঘোষণা দিলেও কৌশলগতভাবে এই লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুক্তরাজ্য।

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিতে ইরানি লক্ষ্যবস্তুগুলোতে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে স্টারমার সরকার। এ ছাড়া ইরানের ছোড়া ড্রোন বা ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে মধ্যপ্রাচ্যে আকাশপথে ব্রিটিশ যুদ্ধবিমানও মোতায়েন করা হয়েছে।

সূত্র: আল-জাজিরা

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.