সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের হামলায় ইসরাইলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

আপডেট: ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পিএম

ইরানের হামলায় ইসরাইলের ২৮ স্থানে ক্ষয়ক্ষতি

ইরানের সর্বশেষ দফার ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের মধ্যাঞ্চলের অন্তত ২৮টি স্থানে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই হামলায় এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (৬ এপ্রিল) ইসরাইলের জরুরি সেবাবিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরাইলের জরুরি সেবাবিভাগের তথ্যমতে, ইরান ক্ষেপণাস্ত্রে গুচ্ছ বোমা ব্যবহার করায় ইসরাইলের অন্তত ২৮ স্থানে ক্ষয়ক্ষতি হয়েছে।

চিকিৎসাকর্মীরা জানান, রামাত গান, বনে ব্রাক এবং গিভাতায়িমে হামলার ঘটনা ঘটেছে। ইরানের এই হামলায় চল্লিশের কোঠায় থাকা এক ব্যক্তি আহত হয়েছেন।

সূত্র: আল–জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.