বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত

প্রকাশিত: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

আপডেট: ০৮ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় ভারত

বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এতে নতুন সরকারের সঙ্গে অত্যন্ত গঠনমূলক ও নিবিড়ভাবে কাজ করার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত।

বুধবার (৮ এপ্রিল) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতীয় পররাষ্ট্র দপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার জন্য নয়াদিল্লির আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেছেন। উভয় পক্ষ প্রাসঙ্গিক দ্বিপাক্ষিক ব্যবস্থার মাধ্যমে অংশীদারিত্ব গভীর করার জন্য প্রস্তাব খতিয়ে দেখতে সম্মত হয়েছে। শিগগিরই পরবর্তী আনুষ্ঠানিক বৈঠক  হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে মতবিনিময় করেছে।

এই সফরকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত ডোভাল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরীর সঙ্গেও সাক্ষাৎ করেছেন।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.