রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পার্বতীপুরে ১২শ লিটার পেট্রোল জব্দ

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১০:১৩ পিএম

পার্বতীপুরে ১২শ লিটার পেট্রোল জব্দ

দিনাজপুরের পার্বতীপুরে অবৈধভাবে মজুত করা ১ হাজার ২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে পার্বতীপুর বাস টার্মিনাল এলাকায় রায়হানুল ইসলামের দোকানে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করা হয়। রায়হানুল ইসলাম পার্বতীপুর পৌর এলাকার হুগলীপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

জানা গেছে, র‍্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার আশরাফুল কবিরের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল বাস টার্মিনাল সংলগ্ন রায়হানুল ইসলামের গুদামে হানা দেয়। এ সময় সেখানে অবৈধভাবে মজুত করে রাখা ১ হাজার ২০০ লিটার পেট্রোল পাওয়া যায়।

পরে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ মজুতের দায়ে গুদাম মালিক রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দকৃত পেট্রোল খোলা বাজারে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পারভেজ/পার্বতীপুর/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.