রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

উল্লাপাড়ায় খাল খনন উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

আপডেট: ১১ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পিএম

উল্লাপাড়ায় খাল খনন উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন কাজের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

শনিবার (১১ এপ্রিল) সকালে উপজেলার কয়ড়া ইউনিয়নের বাগলপুর থেকে আলাউদ্দিনের বাড়ি পর্যন্ত খাল খনন কর্মসূচির উদ্ভোধন করা হয়েছে।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, আমি নির্বাচিত হওয়ার আগেই এই এলাকার মানুষ আমার কাছে দাবি করেছিল খাল খনন করে দেয়ার জন্য। তারই ধারাবাহিকতায় উপজেলার কয়ড়া ইউনিয়নেই প্রথম খাল খনন কাজের উদ্বোধন করলাম।

এই খাল খনন কর্মসূচি বর্ষাকালে কৃষকদের শতভাগ কাজে আসবে। এর মাধ্যমে ফসল ফলানোসহ সব দিক থেকে উপকৃত হবেন কৃষকেরা। এই এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ শেষ হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার সভাপতিত্বে বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান ভূইয়া, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, কয়ড়া ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম আকন্দ, কয়ড়া ইউনিয়নের প্রশাসকসহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

মাহমুদ/উল্লাপাড়া/সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.