মুন্সিগঞ্জের শ্রীনগরে অর্গানিক প্রোডাক্ট নামে লাইসেন্সবিহীন একটি হারবাল ঔষধকারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রায় ২ লাখ টাকা মূল্যের ভেজাল ঔষধ ধ্বংস করা হয়।
শ্রীনগর উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের দামলা ওয়াসা রোড সংলগ্ন আবুল কাশেমের পাঁচতলা ভবনে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়া। এসময় মুন্সীগঞ্জ জেলা ড্রাগ সুপার মো. রুবেল, এসআরবি ও শ্রীনগর থানা পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ভেজাল কারখানার মালিক ইমদাদুল (৪৫) শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ছাতিয়ানি গ্রামের মৃত আ. হকের ছেলে। ৯ মাস পূর্বে ওয়াসা রোডের ৫ তলা ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে ভেজাল হারবাল ও যৌন উত্তেজক ঔষধ তৈরি করে বাজারজাত শুরু করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









