মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইসলামাবাদে ফের আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

আপডেট: ১৪ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পিএম

ইসলামাবাদে ফের আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচক দল এই সপ্তাহের শেষের দিকে আবারো পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে পারে। যদিও এখনো কোনো তারিখ নির্ধারিত হয়নি। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) নির্ভরযোগ্য পাঁচটি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

একজন ঊর্ধ্বতন ইরানি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, এখনো কোনো নির্দিষ্ট তারিখ নির্ধারণ করা হয়নি, তবে প্রতিনিধিদলগুলো শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দিনগুলোর মধ্যেই বিবেচনা করছে।’ 

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে পাকিস্তানের রাজধানীতে অনুষ্ঠিত বৈঠকটি ছিল এক দশকেরও বেশি সময়ের মধ্যে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি সাক্ষাৎ এবং ইরানের ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। তবে আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হয় এবং উভয় দেশের প্রতিনিধিরা নিজ নিজ দেশে ফিরে গেছেন। 

আলোচনা পুনরায় শুরু করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই তাদের প্রতিনিধিদল পুনরায় পাঠানোর পাকিস্তানের পক্ষ থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে বলে প্রথম সূত্রটি জানিয়েছে।

আলোচনা সম্পর্কে অবগত দুটি পাকিস্তানি সূত্র জানিয়েছে, ইসলামাবাদ পরবর্তী দফার আলোচনার সময়সূচি নিয়ে উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ করছে এবং বৈঠকটি সম্ভবত এই সপ্তাহের শেষে অনুষ্ঠিত হবে।

পাকিস্তানের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, ‘আমরা ইরানের সঙ্গে যোগাযোগ করেছি এবং দ্বিতীয় দফা আলোচনায় তারা আগ্রহী বলে ইতিবাচক সাড়া পেয়েছি।’ 

এদিকে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়, সামরিক বাহিনী এবং প্রধানমন্ত্রীর কার্যালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। হোয়াইট হাউসও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

এরআগে গত শনিবার ইসলামাবাদে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ প্রায় ২১ ঘণ্টার আলোচনায় নিজ নিজ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। আলোচনার বিষয়গুলোর মধ্যে প্রধান ছিল হরমুজ প্রণালি, বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি প্রধান ট্রানজিট পয়েন্ট, যা ইরান কার্যকরভাবে অবরুদ্ধ করে রেখেছে। পাশাপাশি ইরানের পারমাণবিক কর্মসূচি এবং তেহরানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা।

আলোচনা শেষ হওয়ার পর ভ্যান্স সাংবাদিকদের বলেন, আমরা একটি অত্যন্ত সহজ প্রস্তাব নিয়ে এখান থেকে যাচ্ছি, বোঝাপড়ার একটি পদ্ধতি যা আমাদের চূড়ান্ত এবং সর্বোত্তম প্রস্তাব।

এদিকে সোমবার (১৩ এপ্রিল) পাকিস্তানের ফেডারেল মন্ত্রিসভাকে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে ‘পূর্ণ প্রচেষ্টা’ অব্যাহত রয়েছে। 

শেহবাজ শরীফ বলেন, ‘আজও যুদ্ধবিরতি বহাল রয়েছে। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি, তখনও যেসব বিষয় অমীমাংসিত রয়েছে, সেগুলো সমাধানের জন্য পূর্ণ প্রচেষ্টা চলছে।’  

ইসলামাবাদ আলোচনা পাকিস্তানকে ‘আসন্ন যুদ্ধের মেঘকে স্থায়ী শান্তিতে পরিণত করার সুযোগ দিয়েছে’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আপনি যদি ইতিহাসের দিকে তাকান, যেমন এলো চুক্তি, জেনেভা চুক্তি, গুড ফ্রাইডে চুক্তি… দেখবেন শত্রুতার অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে কয়েক মাস, এমনকি কখনও কখনও বছরও লেগেছে।’

ইসলামুল হাফিজ নির্জন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.