বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ পিএম

ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা সফল হবে না: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তা সফল হবে না। ইরান যুদ্ধ নয়, বরং আলোচনা চায়।

বুধবার (১৫ এপ্রিল) দেশটির বার্তা সংস্থা ইরনা এ কথা জানিয়েছে।

পেজেশকিয়ান জানিয়েছেন, ইরানের জনগণ এ ধরনের পদক্ষেপ কখনো মেনে নেবে না।

তিনি হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় বা আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা করে, তবে তা সফল হবে না।

মার্কিন হামলার নিন্দা জানিয়ে পেজেশকিয়ান বলেন, ‘আন্তর্জাতিক আইন ও মানবিক নীতিমালার আওতায় বেসামরিক নাগরিক, অভিজাত ও শিশুদের লক্ষ্যবস্তু বানানো এবং স্কুল ও হাসপাতালসহ গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো ধ্বংস করার পেছনে কী যুক্তি থাকতে পারে?’

প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন এক সময় এসব কথা বলেছেন যার কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলতি সপ্তাহেই পুনরায় শান্তি আলোচনা শুরু হতে পারে।

তবে তেহরান এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র: ইরনা

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.