ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘‘হরমুজ প্রণালির ব্যবস্থাপনার জন্য বিধিমালা প্রণয়নের কাজ চলছে। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে এই বিধিমালা তৈরি করা হবে।’’
তেহরানে নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস মটজফেল্ড ক্রাভিকের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছিলেন যে, তেহরান এই জলপথের জন্য একটি নতুন আইনি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায়।
আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের চরমপন্থি মনোভাব, হুমকি ও উসকানিমূলক বক্তব্য এবং সদিচ্ছা ও আন্তরিকতার অভাবকে বর্তমান সংঘাতময় পরিস্থিতি এবং একটি সম্ভাব্য চুক্তির পথে বাধা বলে উল্লেখ করেছেন ।
তিনি বলেন, ‘‘হরমুজ প্রণালি নিয়ে উত্তেজনার কারণ হলো ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসন এবং ইরানের সমুদ্রবন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখা।’’
আরাগচি আরও বলেন, ‘‘ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী এই কৌশলগত জলপথের জন্য বিধিমালা তৈরি করছে।’’
সূত্র: জিও নিউজ/মেহের


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









