যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা শান্তি চুক্তিতে পৌঁছাতে তেহরানের তরফ থেকে নতুন প্রস্তাব পাঠানোর খবর দিয়েছে ইরানের সংবাদমাধ্যম।
শান্তি আলোচনার সঙ্গে ঘনিষ্ঠ একজনের বরাত দিয়ে সংবাদ সংস্থা তাসনিম লিখেছে, ‘‘পাকিস্তানের মাধ্যমে তেহরান এই প্রস্তাব পাঠিয়েছে। নতুন প্রস্তাবে ১৪টি পয়েন্ট রয়েছে।’’
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী তার ইরান সফর বাড়িয়ে তিন দিনে নেওয়ার মধ্যে তেহরানের তরফে এই প্রস্তাব পাঠানোর খবর এলো।
যুদ্ধের ৪০ দিনের মাথায় গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয় ইরান ও যুক্তরাষ্ট্র। সেই দুই সপ্তাহ শেষ হওয়ার ঘণ্টা কয়েক আগে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন ট্রাম্প।
কিন্তু যুদ্ধবিরতির মধ্যেই হরমুজ প্রণালি ঘিরে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ ও অভিযোগ অব্যাহত রয়েছে। মাঝে পাকিস্তানের মধ্যস্থতায় শান্তি আলোচনা চললেও এখনও দুপক্ষের মধ্যে কোনো চুক্তি হয়নি।
সূত্র: তাসনিম নিউজ


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









