জনপ্রিয় রেস্তোরাঁ প্রতিষ্ঠান সুলতান’স ডাইন হসপিটালিটি স্টাফ পদে ২০ জনকে নিয়োগ দেবে। ঢাকার ছয়টি শাখায় পার্টটাইম ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। আগ্রহী নারী-পুরুষ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন শুরু হয়েছে ১৮ এপ্রিল ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ১৮ মে পর্যন্ত।
পদের নাম: হসপিটালিটি স্টাফ
পদসংখ্যা: ১টি
লোকবল: ২০ জন
চাকরির ধরন: পার্টটাইম
কর্মক্ষেত্র: রেস্তোরাঁ
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ২০ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁয় কাজের দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করা যাবে।
কর্মস্থল: ঢাকার বেইলি রোড, বসুন্ধরা, ধানমন্ডি, গুলশান, মিরপুর ও উত্তরা শাখা।
বেতন: আলোচনা সাপেক্ষে ঘণ্টাভিত্তিক পারিশ্রমিক।
অন্যান্য সুবিধা: দুপুরের খাবারের সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনের জন্য সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদনপদ্ধতি অনুসরণ করতে হবে। ক্লিক করুন
আবেদনের শেষ সময়: ১৮ মে ২০২৬।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









