মিচেল স্টার্কের বোলিং তোপে মাত্র ৬৪ রানে অলআউট হওয়ার পর বল হাতে দারুণ জবাব দিচ্ছে বাংলাদেশ। শরিফুল ইসলামের জোড়া আঘাতে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে তৈরি হয়েছে অস্বস্তি।
তৃতীয় ওভারে ম্যাট রেনশকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার প্রথম উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। জেক ওয়েদারাল্ডের বদলে একাদশে সুযোগ পাওয়া এই অজি ওপেনার ১০ বল খেলে ৮ রান করে থার্ড স্লিপে তানজিদ হাসান তামিমের ক্যাচ হন। ২২ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা।
এরপর অষ্টম ওভারে আক্রমণে এসে ঝড় তোলেন শরিফুল। ওভারের দ্বিতীয় বলেই ট্রাভিস হেডকে বোল্ড করেন বাঁহাতি এই পেসার। ইনসাইড এজ হয়ে স্টাম্পে আঘাত হানে বল। ২২ রান করে ফেরেন হেড।
চার বল পরই আবার আঘাত হানেন শরিফুল। এবার তার শিকার মার্নাস লাবুশেন। বলের গতিপথ বুঝে ওঠার আগেই বোল্ড হয়ে যান অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ৯ বল খেলে মাত্র ৪ রান করেন লাবুশেন।
শরিফুলের জোড়া আঘাতে ৪১ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া।
এর আগে মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করার পর বল হাতেও প্রথম ওভারেই জোড়া উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিলেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









