হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মার্কেটিং ম্যানেজার (এন্টারপ্রাইজ) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। পদটিতে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন।
পদ ও যোগ্যতা: মার্কেটিং ম্যানেজার (এন্টারপ্রাইজ) পদে আবেদনের জন্য প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং বা বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি বিভিন্ন মিডিয়া প্লেসমেন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
চাকরির ধরন ও অন্যান্য তথ্য: এটি পূর্ণকালীন চাকরি। কর্মক্ষেত্র অফিসে। বয়সসীমা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। কর্মস্থল যেকোনো জায়গায় হতে পারে। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ৩ অক্টোবর ২০২৬ পর্যন্ত।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









