দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির অপারেশন/প্রোডাকশন বিভাগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে ৫ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ৬ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ
বিভাগ: অপারেশন/প্রোডাকশন
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার
পদসংখ্যা: ৫টি
চাকরির ধরন: পূর্ণকালীন
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
যোগ্যতা: প্রার্থীকে বিএসসি/এমএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। প্ল্যান্ট পরিচালনায় বলিষ্ঠ দক্ষতা এবং উৎপাদন কার্যক্রম ও শিল্প-প্রক্রিয়া সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৬ বছর হতে হবে।
সুযোগ-সুবিধা: নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লভ্যাংশ, দুপুরের খাবার, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস, ছুটির বিনিময়ে অর্থ এবং প্রাণ-আরএফএল আউটলেটগুলোতে ছাড়সহ বাকিতে কেনাকাটার সুবিধা পাবেন।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য দেখুন।
আবেদনের শেষ তারিখ: ৬ অক্টোবর ২০২৬।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









