আড়ং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পোশাক প্রস্তুতকারক ও বিপণন প্রতিষ্ঠানটি সেলস অ্যাসোসিয়েট পদে ৫০০ জনকে নিয়োগ দেবে। ২০ সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আড়ং
পদের নাম: সেলস অ্যাসোসিয়েট
পদ সংখ্যা: ১টি
লোকবল নিয়োগ: ৫০০ জন
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মক্ষেত্র: আউটলেট
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পাস।
অন্যান্য যোগ্যতা: ইনভেন্টরি বা মজুদ পণ্য গণনা, আপ-সেল ও ক্রস-সেলে দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর।
কর্মস্থল: বরিশাল, বগুড়া, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ঢাকা (সাভার), দিনাজপুর, ফরিদপুর, ফেনী, যশোর (যশোর সদর), খুলনা, কুষ্টিয়া, নোয়াখালী, রাজশাহী ও রংপুর।
বেতন: ১০ হাজার থেকে ১২ হাজার টাকা মাসিক।
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করতে হবে। ক্লিক করুন
আবেদন শুরুর তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









