বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ১৩টি ক্যাটাগরিতে ২৩৪ জনকে নিয়োগের লক্ষ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২০ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
চাকরির ধরন: সরকারি চাকরি
পদ সংখ্যা: ১৩টি
লোকবল নিয়োগ: ২৩৪ জন
আবেদন মাধ্যম: অনলাইন
আবেদন শুরু: ৩০ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২০ অক্টোবর ২০২৬
পদের বিবরণ
পদের নাম: সহকারী ব্যবস্থাপক হ্যাঙ্গার (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল)
পদসংখ্যা: ২টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অপারেশনস টেকনিক্যাল)
পদসংখ্যা: ২টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: অ্যারোনটিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বিষয়ে ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এবং কমপক্ষে সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে)।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (প্যাসেঞ্জার সেলস/কার্গো সেলস/ব্যবস্থাপনা উন্নয়ন)
পদসংখ্যা: ৪টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজনেস স্টাডিজ বা কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি এবং সিজিপিএ ৩.০০ (৪-এর মধ্যে)।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (অ্যারোস্পেস)
পদসংখ্যা: ৫টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক প্রশিক্ষণ (এভিওনিকস)
পদসংখ্যা: ৪টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৪ বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।
পদের নাম: সহকারী ব্যবস্থাপক লাইব্রেরি
পদসংখ্যা: ১টি
বেতন: ২৬,৫০০–৫৭,৯৫০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি বিজ্ঞানে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
পদের নাম: সিনিয়র লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি
বেতন: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: লাইব্রেরি বিজ্ঞানে ৪ বছর মেয়াদি স্নাতক ডিগ্রি।
পদের নাম: টেকনিক্যাল ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫টি
বেতন: ১৫,৯০০–৩৮,৪০০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৩.০০ (৫-এর মধ্যে)। ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮০ (৪-এর মধ্যে) থাকতে হবে। ‘ও’ লেভেলে গড়ে যেকোনো ৫টি বিষয়ে ন্যূনতম ‘সি’ থাকতে হবে।
পদের নাম: গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১৫৪টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি এবং সিজিপিএ ২.৮০ (৪-এর মধ্যে)।
পদের নাম: প্রিন্টিং অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ২টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচএসসি পাস।
পদের নাম: মেডিক্যাল টেকনোলজিস্ট
পদসংখ্যা: ১টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: মেডিক্যাল টেকনোলজি (ল্যাব)-এ ৩ বছরের ডিপ্লোমা ডিগ্রি।
পদের নাম: এয়ারক্রাফট মেকানিক (লাইন অ্যান্ড বেজ মেইনটেন্যান্স)
পদসংখ্যা: ৫০টি
বেতন: ১২,৫০০–৩০,২৩০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: সিএএবি/ইএএসএ পার্ট ১৪৭ অনুমোদিত বি১.১ (এয়ারক্রাফট টারবাইন) অথবা বি২ (এভিওনিকস) কোর্স সফলভাবে সম্পন্ন থাকতে হবে।
পদের নাম: জুনিয়র ফায়ার সেফটি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৩টি
বেতন: ১১,০০০–২৬,৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। বিজ্ঞানে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও আবেদনের নির্দেশনা বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। আবেদনের শেষ সময় ২০ অক্টোবর ২০২৬। ক্লিক করুন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









