বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগের পরিচালক পদে (চুক্তিভিত্তিক) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চাকরির বিবরণ-
পদের নাম: পরিচালক (সচিব বিভাগ)
পদসংখ্যা: ১
আবেদনে শিক্ষাগত যোগ্যতা- অর্থনীতি, ব্যবস্থাপনা, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফাইন্যান্স, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স এবং অন্যান্য যেকোনো বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা- চাটার্ড সেক্রেটারি/সমমানের ডিগ্রি। ১ম শ্রেণি বা সমমর্যাদার চাকরিতে অন্যূন ১৫ বছরের অভিজ্ঞতা। তন্মধ্যে, করপোরেট প্রতিষ্ঠান/ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিব/কোম্পানি সচিব পদে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
চুক্তির মেয়াদ- ২ বছর
বয়সসীমা- সর্বনিম্ন ৪০ বছর, সর্বোচ্চ ৫৫ বছর।
বেতন- আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম- আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট সাইজের ছবি, জীবনবৃত্তান্ত ও এ সংক্রান্ত দলিলাদি পরিচালক (এইচআরডি-১), হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা-১০০০ এর বরাবরে সরাসরি/ডাকযোগে/ই-মেইলে (grm.hrd@bb.org.bd) পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ- ১৫ মার্চ ২০২৬


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









