রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কিভাবে পাবেন ৭ থেকে ১০ দিনের ছুটি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৪ পিএম

কিভাবে পাবেন ৭ থেকে ১০ দিনের ছুটি

২০২৬ সালের ক্যালেন্ডার অনুযায়ী, সরকারি চাকরিজীবীদের জন্য আসছে এক বিশাল সুযোগ। একটু পরিকল্পনা আর মাত্র ১-২ দিনের নৈমিত্তিক ছুটি নিতে পারলেই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ৭ থেকে ১০ দিনের ছুটি নিতে পারেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, চাঁদ দেখার উপর নির্ভর করে ২১ মার্চ (শনিবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। ২০২৬ সালে ঈদের সরকারি ছুটি মোট ৫ দিন নির্ধারণ করা হয়েছে।

ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২৩ মার্চ (সোমবার) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। এর আগে ১৭ মার্চ রয়েছে শবে কদরের ছুটি। সরকারি চাকরিজীবীরা ১৮ মার্চ (বুধবার) ছুটি নিতে পারলে টানা ৭ দিনের ছুটি পাবেন।

ঈদুল ফিতরের পর পরই ২৬ মার্চ (বৃহস্পতিবার) স্বাধীনতা দিবস। ২৭-২৮ মার্চ সাপ্তাহিক ছুটি। সেক্ষেত্রে ঈদুল ফিতরের পর ২৪ ও ২৫ মার্চ দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলে টানা ১০ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করা সম্ভব।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.