রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪৮ এএম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চাকরি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে ১১ পদে চাকরিবিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত ১১টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৬ এবং ২০তম গ্রেডের সাত ক্যাটাগরির পদে এই নিয়োগ দেওয়া হবে। আবেদনপ্রক্রিয়া শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

চাকরির বিবরণ

১. পদের নাম: অফিস সহকারী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: 

অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: কম্পিউটার মুদ্রাক্ষরিক-কাম-অফিস সহকারী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৪. পদের নাম: হিসাব সহকারী

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ৬ মাস মেয়াদি কম্পিউটার কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত।

বেতন স্কেল ও গ্রেড

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৫. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটুড টেস্টে উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৬. পদের নাম: সহকারী স্টোর কিপার

পদসংখ্যা: ১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ; সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটুড টেস্টে উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড

৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৭. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড

৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

বয়সসীমা

১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ১৮-৩২ বছর হতে হবে।

**২ ও ৩ নম্বর পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ থেকে ৬ নম্বর পদের আবেদন ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা;
৭ নম্বর পদের আবেদন ফি বাবদ ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

** আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।    

আবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১ মার্চ ২০২৬, সকাল ১০:০০টা।
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১ মার্চ ২০২৬, বিকেল ৫:০০টা।

নির্দেশনা ও শর্তগুলো

১. কোনো প্রার্থী তথ্য গোপন করে চাকরি গ্রহণ করলে নিয়োগপত্র বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
২. বাংলাদেশের যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
৩. লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.