জুলাই গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলায় আরও একটি ফোনালাপের রেকর্ড উপস্থাপন করছে প্রসিকিউশন।
রবিবার (৯ আগস্ট) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় কল রেকর্ডটি শোনানো হবে।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
ওবায়দুল কাদেরসহ মামলার অন্য আসামিরা হলেন কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
প্রসিকিউশনের উপস্থাপন করা ফোনালাপে সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে ওবায়দুল কাদেরের কথোপকথন শোনা যায়। সেখানে ওবায়দুল কাদেরকে পলককে ইন্টারনেটের গতি কমিয়ে দিতে বলতে শোনা যায়।
কল রেকর্ডে পলক বলেন, ‘স্লামালাইকুম ভাই, পলক বলছি।’
জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটা একটু স্লো করে দাও, ইন্টারনেট।’
পলক বলেন, ‘জি, একটু নেত্রীর পারমিশনটা নিয়ে নিই।’
ওবায়দুল কাদের বলেন, ‘নিয়ে নাও।’
পলক জবাব দেন, ‘জি, আচ্ছা।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









