ইউসিবি ব্যাংক থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আলোচিত মামলার রায় আগামী ১৯ নভেম্বর ঘোষণা করা হবে।
আজ বুধবার যুক্তিতর্ক শুনানি শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান রায়ের দিন ঠিক করে দেন বলে জানিয়েছেন দুদকের কৌঁসুলি মোকাররম হোসাইন।
তিনি বলেন, মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত রায়ের দিন ধার্য করেছেন।
এ মামলায় জাবেদ ছাড়াও তার স্ত্রী রুকমীলা জামান, ছোট ভাই আসিফুজ্জামান, বোন রোকসানা জামান এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) ও আরামিট গ্রুপের কর্মকর্তাসহ ৩৬ জন আসামি আছেন।
বিস্তারিত আসছে...


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









