শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা—সব ঋতুতেই ত্বকের নিয়মিত যত্ন প্রয়োজন। তবে তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে এই যত্ন আরও গুরুত্বপূর্ণ। কারণ এ ধরনের ত্বকে অতিরিক্ত তেল, ধুলাবালি জমে যাওয়া, ব্রণ এবং মেকআপ দ্রুত নষ্ট হয়ে যাওয়ার মতো সমস্যা বেশি দেখা যায়।
তৈলাক্ত ত্বক সুস্থ ও সতেজ রাখতে মেনে চলতে পারেন কিছু সহজ অভ্যাস—
নিয়মিত মুখ পরিষ্কার করুন
দিনে দুবার তৈলাক্ত ত্বকের উপযোগী মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। এতে ত্বকের অতিরিক্ত তেল দূর হবে, তবে ত্বক শুষ্ক হবে না।
পর্যাপ্ত পানি পান করুন
শরীরের পাশাপাশি ত্বকও ভেতর থেকে আর্দ্র রাখতে প্রতিদিন পর্যাপ্ত পানি পান করুন।
পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন
প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম ত্বককে পুনরুজ্জীবিত হতে সাহায্য করে এবং ত্বকের ওপর চাপ কমায়।
তেল নিয়ন্ত্রণকারী পণ্য ব্যবহার করুন
অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে তেল শোষণকারী সিরাম বা ফেস পাউডার ব্যবহার করতে পারেন।
হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন
তৈলাক্ত ত্বকেও ময়েশ্চারাইজারের প্রয়োজন রয়েছে। জেল বা ওয়াটার-বেসড ময়েশ্চারাইজার ব্যবহার করলে ত্বক আর্দ্র থাকবে, আবার ভারীও লাগবে না।
সানস্ক্রিন ব্যবহার করুন
বাইরে বের হওয়ার আগে অবশ্যই জেল বা ওয়াটার-বেসড সানস্ক্রিন ব্যবহার করুন।
নিয়মিত স্ক্রাব করুন
সপ্তাহে এক থেকে দুই দিন স্ক্রাব ব্যবহার করে মৃত কোষ ও অতিরিক্ত তেল পরিষ্কার করুন। তবে অতিরিক্ত স্ক্রাব করা থেকে বিরত থাকুন।
মেকআপ ব্যবহারে সতর্ক থাকুন
অয়েল-ফ্রি বা নন-কমেডোজেনিক মেকআপ ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ সম্পূর্ণ তুলে ফেলুন।
ফেস মাস্ক ব্যবহার করুন
তৈলাক্ত ত্বকের উপযোগী তেল নিয়ন্ত্রণকারী মাস্ক ব্যবহার করলে অতিরিক্ত তেল ও ব্রণের সমস্যা কমাতে সাহায্য করে।
স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন
অতিরিক্ত তেলযুক্ত ও ফাস্ট ফুড এড়িয়ে চলুন। প্রতিদিনের খাদ্যতালিকায় ফল, শাকসবজি ও পুষ্টিকর খাবার রাখুন।
ব্রণ হলে চিকিৎসকের পরামর্শ নিন
ব্রণের সমস্যা অবহেলা না করে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন। নিয়মিত ও সঠিক যত্নই তৈলাক্ত ত্বককে রাখতে পারে পরিষ্কার, সতেজ ও স্বাস্থ্যকর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









