আওয়ামী লীগ ও গণতন্ত্র একসঙ্গে চলতে পারে না বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সঙ্গে তিনি বলেন,‘বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
মঙ্গলবার (১৬ জুন) সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে ছিল, ততবারই দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা তুলনামূলকভাবে বেশি নিশ্চিত ছিল।’
এ সময় তিনি অভিযোগ করেন, গণমাধ্যমের মালিকপক্ষ অনেক ক্ষেত্রে কর্মীদের সঙ্গে অন্যায় ও বৈষম্যমূলক আচরণ করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘গণমাধ্যম কমিশন গঠন ফ্যাসিবাদ-পরবর্তী বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









