ঢাকায় কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিকদের সংগঠন ‘পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ)’-এর বার্ষিক সাধারণ সভা এবং ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে সংগঠনের এই সাধারণ সভা ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে বাংলাভিশনের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিল এবং সাধারণ সম্পাদক পদে এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার আমিনুল ইসলাম বিজয়ী হয়েছেন। এছাড়া সহ-সভাপতি পদে জাওহার ইকবাল খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক এদিনের ব্যবস্থাপনা সম্পাদক মো. শহীদ রানা।
এছাড়া অর্থ সম্পাদক পদে গনেশ চন্দ্র হাওলাদার (দর্পণ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক পদে মো. তাইমুন ইসলাম রায়হান (দেশ টিভি), দপ্তর সম্পাদক পদে মো. আসাদুজ্জামান সজীব (কান্ট্রি টুডে), প্রচার, প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক পদে তাইফুর রহমান তুহিন (দেশ টিভি), নির্বাহী সদস্য পদে নির্বা হয়েছেন, মো. আরিফুল ইসলাম (একুশে টেলিভিশন), মোহাম্মদ কামরুল হাসান শিশির (দৈনিক এদিন), রিপন হাওলাদার (দৈনিক সরেজমিন), আলমগীর হোসেন (অপরাধ চিত্র), শারমিন আজাদ (চ্যানেল ওয়ান)।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মাওলানা মো. রুহুল আমিন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে আকন আবদুল মান্নান, ফোরকান আহমদ, তুহিন হাওলাদার, মুহাম্মদ আনোয়ারুল হক উপস্থিত থেকে সার্বিক নির্বাচন পরিচালনা এবং আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন।
এর আগে মো. সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে ও সাইখুল ইসলাম উজ্জ্বলের সঞ্চালনায় সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









