সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে তাকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৯ জুন) সকালে মুন্সীগঞ্জ জেলা কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে পৌঁছানোর পর তাকে মেডিসিন বিভাগের নতুন ভবনে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
দীপু মনিকে হাসপাতালে আনা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ফজলু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হয় এবং প্রাথমিক চিকিৎসার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।
তাৎক্ষণিকভাবে তার অসুস্থতার কারণ বা শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি। হাসপাতাল সূত্র জানায়, চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









