বর্তমান যুগে হাজার মাইলের সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বুধবার (১ জুলাই) সকালে রাজধানীর খিলগাঁওয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে ‘প্রান্তিক কণ্ঠস্বর’ নামে একটি নিজস্ব মিডিয়ার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক নিরাপত্তা ব্যবস্থা শুধু সীমান্ত রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তথ্য ব্যবস্থাপনা ও সঠিক তথ্য সরবরাহও সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও জানান, জনগণের কাছে নির্ভুল তথ্য পৌঁছে দিতে সরকারের একটি বিস্তৃত মহাপরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, গুজব ও বিভ্রান্তিকর তথ্য থেকে জনগণকে সুরক্ষিত রাখা জরুরি। তিনি মনে করেন, আনসার ও ভিডিপির নতুন অনলাইন মিডিয়া ‘প্রান্তিক কণ্ঠস্বর’ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক তথ্য প্রচার ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









