আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢামেকের প্যাথলজি বিভাগে মাইক্রোস্কোপ ও ল্যাবরেটরির আধুনিক যন্ত্রপাতি হস্তান্তর অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওই দিন প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত থাকবেন। তিনি আশা প্রকাশ করেন, এই সফরের মাধ্যমে ঢাকা মেডিকেলের সেবার মান ও চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
অনুষ্ঠানে জানানো হয়, ক্যান্সার শনাক্ত আরও নিখুঁত ও সহজ করতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথলজি বিভাগে একটি অত্যাধুনিক মাইক্রোস্কোপ সংযোজন করা হয়েছে।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গু মোকাবিলায় উপজেলা পর্যায়েও সমন্বিতভাবে কাজ চলছে এবং সবার সহযোগিতায় এটি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









