বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

শেরপুরে সংঘর্ষ: ইউএনও, ওসি প্রত্যাহার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

শেরপুরে সংঘর্ষ: ইউএনও, ওসি প্রত্যাহার

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

শেরপুর-৩ আসনে নির্বাচনি প্রচারণা চলাকালে দু’দলের সংঘর্ষে এক জামায়াত নেতার মৃত্যুর ঘটনায় ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব সিদ্ধান্তের কথা জানান। 

তিনি বলেন, নির্বাচনি আচরণবিধি অনুযায়ী শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চালানোর নির্দেশনা থাকলেও শেরপুরে তার ব্যতিক্রম ঘটেছে। ঘটনার ধারাবাহিকতায় প্রশাসনিকভাবে ইউএনও ও ওসিকে প্রত্যাহার করা হয়েছে এবং অন্যান্য প্রক্রিয়াগত ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

ব্যানার সংক্রান্ত ব্যাখ্যায় তিনি বলেন, আচরণবিধি অনুযায়ী ব্যানারের নির্ধারিত আয়তন ১০ ফুট বাই ৩ ফুট। ব্যানার অনুভূমিক বা উল্লম্ব—এই বিতর্কে না গিয়ে নির্ধারিত আয়তনের মধ্যে ব্যানার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। রঙিন ও পিভিসি ব্যানার আচরণবিধির ব্যত্যয় হিসেবে বিবেচিত হবে এবং এ ক্ষেত্রে রিটার্নিং অফিসাররা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তবে ডিজিটাল ডিসপ্লে বোর্ডে রঙিন প্রচার অনুমোদিত থাকবে।

সংবাদ সম্মেলনের শেষভাগে তিনি বলেন, নির্বাচন কমিশন নিয়মিতভাবে মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.