বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

টেংরাটিলা বিস্ফোরণ

৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

৪২ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ

দীর্ঘ দুই দশকের আইনি লড়াই শেষে টেংরাটিলা গ্যাসক্ষেত্র বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতের রায়ে ৪২ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে।

জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউট (ইকসিড) ট্রাইব্যুনাল এই অর্থ বাংলাদেশকে প্রদানের নির্দেশনা দিয়েছে।

তিনি বলেন, ‘বাংলাদেশের প্রত্যাশা অনুয়ায়ী এ রায় হয়নি। দাবি ১০০ কোটি ডলার, পেয়েছি ৪.২০ কোটি মার্কিন ডলার। বিষয়টি নিয়ে আমরা আইনজীবীর সঙ্গে কথা বলব।’

২০০৩ সালের ১৬ অক্টোবর কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোকে এই কাজ দেওয়া হয়। তবে চুক্তির মাত্র ৫ দিনের মাথায় নাইকো বাংলাদেশের ভাইস প্রেসিডেন্টের অনুকূলে ৪০ লাখ কানাডিয়ান ডলার ছাড় শুরু করে প্রতিষ্ঠানটি। 

ওই সময় অভাবনীয় দুর্নীতির কারণে জাতীয় সম্পদের আধার টেংরাটিলা গ্যাসক্ষেত্র ভোগে। নাইকো খনন কাজ শুরুর পর ২০০৫ সালের ৭ জানুয়ারি ও ২৪ জুন গ্যাসক্ষেত্রে পরপর দুটি মারাত্মক বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে গ্যাসক্ষেত্রের মজুদ গ্যাস পুড়ে যায় এবং আশপাশের স্থাপনা ও সম্পদের ব্যাপক ক্ষতি হয়।

বিশ্লেষকদের মতে, দুর্নীতির মাধ্যমে অযোগ্য এক প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার খেসারত বহন করতে হয় লম্বা সময়। অনেকের ধারণা, এমন দুর্নীতি না হলে গ্যাস সংকটে ভুগতো না বাংলাদেশ।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.