সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

স্থলবন্দরের ইমিগ্রেশন এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪১ পিএম

স্থলবন্দরের ইমিগ্রেশন এক দিন বন্ধ রাখার সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই সবগুলো স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে বলা হয়েছে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোর ৬টা থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত দেশের সব স্থলবন্দরের বহির্গমন ও আগমন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে। এ সময়ে সংশ্লিষ্ট সব দপ্তর ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আরও জানানো হয়েছে, নির্বাচনকালীন নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.