বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

দুপুর ২টা পর্যন্ত ভোটের হার ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২৪ পিএম

দুপুর ২টা পর্যন্ত ভোটের হার ৪৭.৯১ শতাংশ: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর দুইটা পর্যন্ত ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

এর আগে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের ভোট প্রদানের হার ছিল ৩২ দশমিক ৮৮ শতাংশ।

তিনি বলেন, কিছু কিছু জায়গায় বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তবে সেগুলো নিয়ন্ত্রণে আছে। স্থানীয় প্রশাসন তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

বিভিন্ন জায়গায় সহিংসতার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো ধরনের মারাত্মক সহিংসতার ঘটনা ঘটেনি। ভোট দিয়ে যাওয়ার পথে মারামারির মতো ঘটনা জানতে পেরেছি। মূলত কেন্দ্রের বাইরে এ ধরনের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার কারণে কোথাও ভোট স্থগিত হয়নি।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.