সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ত্রয়োদশ জাতীয় নির্বাচন

১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯ পিএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৯ পিএম

১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়ার হার ৩২ দশমিক ৮৮ শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদিকদের এ কথা জানান তিনি।

এসময় ইসি সচিব বলেন, ২৯৯ আসনের ৪২ হাজার ৬৫১ কেন্দ্রে দুপুর ১২ টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোটের হার ৩২.৮৮ শতাংশ।

নির্বাচনকালীন সহিংসতা সম্পর্কে বলেন, দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন ঘটনার কথা জেনেছি। এখন পর্যন্ত কোন ভোট কেন্দ্রের ভোট স্থগিত হয়নি, সবগুলো কেন্দ্রের ভোট চলমান আছে।

এছাড়া, কোনো আশঙ্কাজনক পরিস্থিতি নেই বলেও দাবি করেছেন তিনি।

ইসি সচিব বলেন, কিছু জায়গায় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। আশঙ্কাজনক আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন, এ জন্য তিনি তাঁদের ধন্যবাদ জানান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.