ঢাকা মহানগরের ১৩টি আসনে পোস্টাল ভোট গণনা সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে এই ভোট গণনা শুরু হয়েছে।
ঢাকা-৪ আসনের প্রিসাইডিং অফিসার ইব্রাহিম খলিল বলেন, ‘এখানে ১৩টি আসনের পোস্টাল ভোট গণনা হচ্ছে সাড়ে ৫টা থেকে।’
ঢাকা-৮ আসনের প্রিসাইডিং অফিসার বজলুর রহমান বলেন, ‘সোয়া ছয়টায় গণনা শুরু হয়েছে। তিনজন প্রার্থীর এজেন্টের সামনেই এ গণনা শুরু হয়।’
ঢাকা-৬ আসনের প্রিসাইডিং অফিসার একেএম সেলিম বলেন, ‘সন্ধ্যা ৬টা থেকে এ আসনের পোস্টাল ভোট গণনা শুরু হয়।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









