বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ পিএম

সংবাদ সম্মেলন ডেকেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং আগামীকাল শনিবার প্রেস ব্রিফিং ডেকেছে। সকাল ১১টায় রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেসসচিব ফয়েজ আহম্মদ এই তথ্যটি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ গণমাধ্যমকে ব্রিফ করবেন। গণমাধ্যম সদস্যদের প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার অনুরোধ জানান তিনি।

ধারণা করা হচ্ছে, আগামীকাল প্রেস ব্রিফিংয়ে অধ্যাপক আলী রীয়াজ নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণসহ ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গণমাধ্যমকে অবহিত করবেন।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.