রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই: ইসি মাছউদ

প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম

আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৭ এএম

ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার সুযোগ নেই: ইসি মাছউদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিকতা শেষ করতে ফলাফলের গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামীকালের মধ্যেই গেজেট প্রকাশ হতে পারে। একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন, আলোচিত ঢাকা-৮ আসনে ভোট পুনর্গণনার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আইন ও বিধিমালা অনুযায়ী ফল চূড়ান্ত হওয়ার পর পুনর্গণনার এখতিয়ার নেই। ফলে ঢাকা-৮ আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশের পথে আর কোনো বাধা থাকছে না।

ঢাকা-৮ আসনে ছিল হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা। বিএনপির প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৪ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫৬ হাজার ৫৫২ ভোট।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৫৭২ ভোট। ফল ঘোষণার পর থেকেই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উভয় পক্ষই রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জমা দেন।

এই আসনে মোট ২ হাজার ৪৯৭টি ভোট বাতিল হয়েছে- যা নিয়েই মূল বিতর্ক। অভিযোগ উঠেছে, ব্যালট পেপারের নকশাগত কারণে বিভ্রান্তি তৈরি হয়। ব্যালটের একদম বাম কোণায় ‘ধানের শীষ’ প্রতীকের বক্স থাকলেও তার পাশের ফাঁকা সাদা জায়গায় অনেক ভোটার সিল দিয়েছেন। ফলে সেসব ভোট বাতিল হয়েছে।

নির্বাচনের দিন রাত আড়াইটার দিকে সংবাদ সম্মেলন করে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোট পুনর্গণনার দাবি জানান। তবে ইসি সেই দাবি নাকচ করে দিয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, গেজেট প্রকাশের পর নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে। ফলে ঢাকা-৮ আসনের বিতর্কিত ফলাফল নিয়েও আইনি প্রক্রিয়া ছাড়া আর কোনো প্রশাসনিক পদক্ষেপের সুযোগ থাকছে না।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.