ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি করা হয়।
বদলি হওয়া কর্মকর্তারা হলেন—পিওএম দক্ষিণ বিভাগের সহকারী পুলিশ কমিশনার সাদিয়া আফরোজ সুসাধকে ট্রাফিক পল্লবী জোনে, ট্রাফিক পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াছিন তিসাকে ট্রাফিক বাড্ডা জোনে, রমনা অঞ্চলের সৌমিক হাসানকে ট্রাফিক গুলশান জোনে এবং গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের খান মাহমুদ হাসানকে ট্রাফিক মহাখালী জোনে বদলি করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









