রেলের আয় বৃদ্ধির লক্ষ্যে যাত্রীচাহিদা বিবেচনা করে দেশের বিভিন্ন ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গত ২৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ের মাসিক পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রেলওয়ের মহাপরিচালক আফজাল হোসেনের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
রেলওয়ে সূত্রে জানা যায়, সভার কার্যবিবরণীতে ভূ-সম্পত্তি বিভাগ ও হিসাব বিভাগের আয়ের হিসাব রিকনসাইল (সামঞ্জস্য) করা এবং পরবর্তী ওআরএম মিটিংয়ে তা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া, চিলমারি থেকে শাটল ট্রেনের মাধ্যমে 'কুড়িগ্রাম এক্সপ্রেস'-এর সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই করে প্রস্তাব পাঠানোর বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের সেবা সম্প্রসারণ এবং রাজস্ব আয় বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









