মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও তীব্র হওয়ায় তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। এর প্রভাবে বুধবার এশিয়ার বাজারে প্রাথমিক লেনদেনে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারে উঠে গেছে।
আন্তর্জাতিক বাজারে তেলের দামের প্রধান সূচক ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ৯৯.৩৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান বাজারে লেনদেন হওয়া ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ছিল ৯৪.৫১ ডলার।
ইরান বুধবার জানিয়েছে, তারা জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে।
ইরান আরও বলেছে, তাদের জাহাজে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব হিসেবে কুয়েত ও বাহরাইনের উপকূলের কাছে তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।
সূত্র: এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









