প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ বৈঠকের বিষয়টি জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।
হাইকমিশন জানায়, বৈঠকে ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের সম্পর্ক এবং দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সুদৃঢ় বন্ধন নিয়ে আলোচনা হয়।
দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ ও সমৃদ্ধির লক্ষ্যে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন মাহদী আমিন ও দীনেশ ত্রিবেদী।
এ ক্ষেত্রে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।
বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









