সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল কখন, জানালেন ইসি

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪০ এএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ এএম

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের তফসিল কখন, জানালেন ইসি

তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৩ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনের তফসিল শিগরগিরই দেওয়া হবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বিষয়টি জানান।

তিনি বলেন, এই আসনের তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে। শিগগিরই জানতে পারবেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বগুড়া-৬ আসন ও ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী, একসঙ্গে একটির বেশি আসন থেকে সংসদ সদস্য হিসেবে থাকা যায় না। তাই সোমবার (১৬ ফেব্রুয়ারি) বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার ইচ্ছা জ্ঞাপন করলে আসনটি শূন্য ঘোষণা করে ইসি।

সংবিধান অনুযাযী, জাতীয় সংসদের কোনো আসন শূন্য ঘোষণা হলে তার ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন করতে হয়।

অন্যদিকে ১২ ফেব্রুয়ারির ভোটে শেরপুর-৩ আসনের এক বৈধ প্রার্থী মৃত্যুবরণ করায় সেই আসনের ভোট আরপিও অনুযায়ী স্থগিত করে কমিশন। আইন অনুযায়ী, নতুন করে তফসিল ঘোষণার মাধ্যমে এই আসনের ভোট করতে হবে। এক্ষেত্রে পূর্বে যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না।

টিআর

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.