সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ভ্যাট কমানো হয়েছে এলপি গ্যাসের

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

ভ্যাট কমানো হয়েছে এলপি গ্যাসের

শিল্প খাত ও গৃহস্থালি কাজের জন্য অপরিহার্য পণ্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপি গ্যাস) ভ্যাট কমানো হয়েছে। এতে এলপি গ্যাসের ওপর মূসক ভার কমবে এবং জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী পৃথক দুটি প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত এলপি গ্যাসের বাজার স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই দুই প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে এলপিজি আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে। ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর ভ্যাট কার্যকর থাকছে না।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজ্ঞাপন দুটি কার্যকরের তারিখ থেকে এলপি গ্যাস কেনার ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের মূসক ভার প্রায় ২০ শতাংশ কমবে।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.