সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সচিবালয়ে প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রিসভার বৈঠক বিকালে

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৪ পিএম

সচিবালয়ে প্রধানমন্ত্রী, নতুন মন্ত্রিসভার বৈঠক বিকালে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কার্যদিবসে সচিবালয়ে এসেছেন তারেক রহমান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা ৩৫ মিনিটে তিনি সচিবালয়ে যান; এদিন বিকালে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হবে।

এজন্য সকাল থেকেই কড়া নিরাপত্তার জালে ঢেকে রাখা হয়েছে সচিবালয়; প্রবেশও সীমিত করা হয়েছে।

এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে তিনি তার মন্ত্রিসভার সদস্যদের নিয়েও সেখানে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সরকারপ্রধান সেখানে বৃক্ষরোপণের পাশাপাশি পরিদর্শন বইয়ে সই করেন।

সেখান থেকে বেলা ১২টায় তারেক রহমান তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে জিয়া উদ্যানে গিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এরপর সেখান থেকে সচিবালয়ে আসেন তিনি।

এদিকে সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিতে আসছেন তারেক রহমান। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে তার এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে বলে সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছ থেকে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা। মন্ত্রিসভার সদস্যদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভায় ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.