সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি: সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৫ পিএম

আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৬ পিএম

বইমেলা শুরু ২৫ ফেব্রুয়ারি: সংস্কৃতিমন্ত্রী

ফাইল ফটো

দীর্ঘ অনিশ্চয়তা ও প্রস্তুতি নিয়ে আলোচনার পর অবশেষে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাঙালির আবেগ ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আয়োজন বইমেলা। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

সদ্য দায়িত্ব গ্রহণের প্রথম দিনই দুই মন্ত্রী সরাসরি বাংলা একাডেমিতে এসে প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তাদের স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়।

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। মন্ত্রী সবাইকে বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল করে তুলতে হবে।

সূত্র জানায়, আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবে। একই দিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.