সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সকাল ৯টার পরে অফিসে এলে শাস্তির হুঁশিয়ারি

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

সকাল ৯টার পরে অফিসে এলে শাস্তির হুঁশিয়ারি

দাপ্তরিক শৃঙ্খলা নিশ্চিত করতে এবং প্রশাসনিক গতিশীলতা বাড়াতে কঠোর অবস্থান নিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। অফিস করার ক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারী সকাল ৯টার মধ্যে অফিসে না এলে বা বিলম্বে উপস্থিত এবং নির্ধারিত সময়ের আগে বিনা অনুমতিতে ত্যাগ করলে শাস্তির মুখে পড়তে হবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি জরুরি অফিস আদেশ জারি করা  হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ অনুযায়ী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতি, অফিস ত্যাগ ও বিলম্বে উপস্থিতিকে অফিস শৃঙ্খলা পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে।

আদেশে বলা হয়, সকল কর্মকর্তা-কর্মচারীকে কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। অফিস সময় শেষ হওয়ার আগে কেউ দপ্তর ত্যাগ করতে পারবেন না। রমজান মাসে বিকেল ৩টা ৩০ মিনিটের আগে এবং রমজান পরবর্তী সময়ে বিকেল ৫টার আগে অফিস ত্যাগ নিষিদ্ধ থাকবে।

এতে আরও বলা হয়েছে, দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে অফিস ত্যাগ করতে হলে সংশ্লিষ্ট অনুবিভাগের প্রধানের (যুগ্ম-সচিব/সলিসিটর) অনুমতি নিতে হবে। একই সঙ্গে বিধিমালা অনুযায়ী অফিস ত্যাগের নির্ধারিত রেজিস্টারে এন্ট্রি এবং ডিজিটাল হাজিরা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়, এসব নিয়ম লঙ্ঘন করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা’ এবং ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’ অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ নির্দেশনা দেওয়া হলো।  

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.