বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কেউ দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৯ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ পিএম

কেউ দুর্নীতিতে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: চিফ প্রসিকিউটর

নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে জড়িত কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এই কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘দায়িত্ব পালনকালে কোনো প্রসিকিউটর বা ট্রাইব্যুনালের সাথে জড়িত অন্য কেউ কোনো ধরনের দুর্নীতিতে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা প্রমাণ করে দেব যে এই ট্রাইব্যুনাল সম্পূর্ণরূপে দুর্নীতিমুক্ত একটি ট্রাইব্যুনাল, যেখানে আন্তর্জাতিক মানের বিচার অনুষ্ঠিত হবে।’

আমিনুল ইসলাম বলেন, ‘আমরা চাই একেবারেই আইন অনুযায়ী এই ট্রাইব্যুনালটা পরিচালিত হোক। ট্রাইব্যুনালের গতিশীলতা বাড়ুক এবং স্বচ্ছতার সঙ্গে বিচারকাজ পরিচালিত হোক। আর জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা অনুযায়ী মামলাগুলোর বিচার যেন দ্রুত নিষ্পত্তি হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামের নিয়োগ বাতিল করে গতকাল সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পদে নিয়োগ দেওয়া হয়।

সূত্র: বাসস

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.