দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাত কর্মকর্তাকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সংস্থাটির প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—পরিচালক পদে চলতি দায়িত্বে থাকা এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান। এ ছাড়া উপপরিচালক সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, হাফিজুল ইসলাম, মো. নাজম্যুচ্ছায়াদাত এবং মো. ফয়সালকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








